তারাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড ও জরিম...
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার ইকরচালী ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত রবিউল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের কাচনা হাজিপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ইকরচালী ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ।