• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

দিনাজপুরে ভোক্তা অধিকারবিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা, অবৈধ খাদ্যপণ্য ধ্বংস


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 14
ছবির ক্যাপশন : ad728

দিনাজপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কুড়িগ্রামে পৃথক অভিযানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা এবং সরকারি অনুমোদনবিহীন কারখানার উৎপাদিত খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।

র‌্যাব-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর সদর পৌরসভা এলাকায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি আভিযানিক দল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুরের নেতৃত্বে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে হৃদয় এগ্রো ইন্ডাস্ট্রির মো. ইমরান খানকে ১০ হাজার টাকা, ফুড কেয়ারের মো. কবিরকে ৩০ হাজার টাকা এবং বিএ ফুড অ্যান্ড বেকারির আনন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে একই দিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুড়িগ্রাম জেলায় পৃথক অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয়।

অভিযানে ঔষধ পণ্যের মেয়াদ, মান নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং অবৈধ মজুতদারি বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৩৭, ৪১, ৪২, ৪৩ ও ৪৫ ধারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া সরকারি অনুমোদনবিহীন কারখানায় উৎপাদিত খাদ্যপণ্যে ব্যাচ নম্বর, মার্ক, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় কারখানাটির বিভিন্ন মালামাল ধ্বংস করা হয়।

র‌্যাব জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

...