• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুর ও দিনাজপুরে আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 99
ছবির ক্যাপশন : ad728

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দুই দিনের সরকারি সফরে ৩০শে আগস্ট (রবিবার) রংপুরে আসছেন।

 

সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী ৩০শে আগস্ট (রবিবার) সকাল ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত রংপুর পিটিআই-তে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ ও সেশন পরিচালনা করবেন। এরপর তিনি  বিকাল ৪ টা ৩০ মিনিটে রংপুর পিটিআই-তে প্রেস ব্রিফিং করবেন।

 

কর্মসূচি অনুযায়ী, ৩১শে আগস্ট (সোমবার) প্রতিমন্ত্রী সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর শিল্পকলা একাডেমীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের ওরিয়েন্টেশন ও মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন। এরপর তিনি দুপুর ১২ টা ৩০ মিনিটে দিনাজপুর শিল্পকলা একাডেমীতে প্রেস ব্রিফিং করবেন। দুপুর ২ টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত দিনাজপুর জেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন; বিকাল ৩ টা ৩০ মিনিট থেকে বিকাল টা পর্যন্ত দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শন করবেন। ওইদিন প্রতিমন্ত্রী রাত ৮ টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

 

উল্লেখ্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী একান্ত সচিব মোঃ ইকবাল হাসান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে। 

...