• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ভারতে পাচারের সময় অটোভ্যানসহ ১০ মন পাট উদ্ধার


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 911
ছবির ক্যাপশন : ad728

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের সীমান্তবর্তী এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১০ মন বাংলাদেশি পাট ও একটি অটোভ্যান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সকাল ৭টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন পানবাড়ি বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৮০৮-এর প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে টহলদল দেখতে পায়, কয়েকজন চোরাকারবারি একটি অটোভ্যানে করে বাংলাদেশি পাট সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা অটোভ্যানটি ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে ১০ মন বাংলাদেশি পাট ও একটি অটোভ্যান উদ্ধার করে পানবাড়ি বিওপিতে নিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১০ মন বাংলাদেশি পাট, যার আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা এবং একটি অটোভ্যান, যার মূল্য প্রায় ২ লাখ টাকা। উদ্ধারকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড রোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

...