• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

লালমনিরহাটে আসছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 138
ছবির ক্যাপশন : ad728

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ছয় দিনের সরকারি সফরে ২৫শে আগস্ট (মঙ্গলবার) লালমনিরহাটে আসছেন।

 

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী ২৬শে আগস্ট (বুধবার) সকাল ১১ টায়, দুপুর ১ টায়, বিকাল ৩ ও ৪ টায়, সন্ধ্যা ৭ টায়, রাত ৮ ও ৯ টায় পর্যায়ক্রমে লালমনিরহাট জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগদান; জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার প্রদান; নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ; মোগলহাট ইউনিয়নের উন্নয়ন প্রকল্পসমুহ পরিদর্শন; জেলা মোটর মালিক ও শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়; জেলা স্কাউটসের সাথে আলোচনা এবং শ্রী শ্রী গৌরীশংকর গোশালা সোসাইটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেবেন।

 

কর্মসূচি অনুযায়ী, ২৭শে আগস্ট (বৃহস্পতিবার) তিনি সকাল ১০ টায় লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। দুপুর ১ টায় বড়বাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন। এছাড়াও সন্ধ্যা ৭ ও ৮ টায় মন্ত্রী বড়বাড়ী বাজারে সড়ক বাতি উদ্‌বোধন এবং লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে "আলোকিত লালমনিরহাট" পৌর অ্যাকশন কমিটির মূল্যায়ন সভায় যোগ দেবেন।

 

পরদিন ২৮শে আগস্ট (শুক্রবার) বিকাল ৪ টায় মন্ত্রী সদর উপজেলার উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং রাত ৯ টায় নিজ বাসভবনে ইউনিয়ন বিএনপির সমন্বয়কারীদের সাথে বৈঠক করবেন।

 

ত্রাণ মন্ত্রী ২৯শে আগস্ট (শনিবার) সকাল ১০ টায় আইর খামার প্রাইমারী বিদ্যালয় হতে কলাখাওয়া ঘাট এবং সেলিম নগর হতে বাসুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সড়ক উন্নয়ন কাজের উদ্‌বোধন করবেন। সকাল ১১ টায় ডা. সেলিমা ডায়াবেটিক ও জেনারেল হাসপাতাল সমিতির নির্বাচনে অংশগ্রহণ করবেন। এছাড়াও বিকাল ৩, ৪ ও ৫ টায় মন্ত্রী কুলাঘাটে রত্নাই ব্রিজ উদ্‌বোধন, কুলাঘাট ওয়াপদা বাজার নদী পরিদর্শন এবং ওয়াপদা বাঁধ হতে কুলাঘাট বড়বাড়ী ইউজেডআর সড়ক উন্নয়ন কাজের উদ্‌বোধন করবেন।

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ৩০শে আগস্ট (রবিবার) সকাল ১১ টা ৪৫ মিনিটে মন্ত্রী ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।

 

উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) সেলিম আহমদ স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে।  

...