• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

আরপিএমপির ৬ষ্ঠ পুলিশ কমিশনার হিসেবে মাহবুবুর রশীদের দায়িত্ব গ্রহণ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 54
ছবির ক্যাপশন : ad728

মাহফুজ আলম প্রিন্স,রংপুর।।
রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ৬ষ্ঠ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ কমিশনার (ডিআইজি) মো. মাহবুবুর রশীদ। দায়িত্ব গ্রহণের পর শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও ইউনিট ইনচার্জদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।

সভায় মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ, যানজটসহ জননিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হন নতুন পুলিশ কমিশনার।

এ সময় তিনি মহানগরীর চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা, বিদ্যমান সমস্যা, অপরাধের কারণ এবং জনসাধারণের প্রত্যাশা নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে অগ্রাধিকারভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিকল্পনাও তুলে ধরেন।

পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ বলেন, জনগণের নিরাপত্তা, সেবা ও আস্থা অর্জনই রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রধান লক্ষ্য। মহানগরীর প্রতিটি এলাকার বাস্তব সমস্যা ও অপরাধের ধরন বিবেচনায় নিয়ে তথ্যভিত্তিক, পরিকল্পিত ও সমন্বিত পুলিশিং কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের কথা শুনে সমস্যার গভীরে যেতে হবে এবং আইনানুগভাবে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, সততা ও জনগণের সঙ্গে সৌজন্যমূলক আচরণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের নিরাপত্তা ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় আরপিএমপির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট ইনচার্জরা উপস্থিত ছিলেন।

...