• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 100
ছবির ক্যাপশন : ad728

ঢাকার শোয়ারি ঘাট ও পোস্তগোলা ব্রিজে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ। শুক্রবার (১৪ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ঢাকার শোয়ারি ঘাটসংলগ্ন এলাকায় গত বৃহস্পতিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক তিনটি ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ২ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। এ সময় প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে ঢাকার পোস্তগোলা ব্রিজসংলগ্ন এলাকায় শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

...