• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

গঙ্গাচড়ায় ৩০০ দুস্থ পরিবারের পাশে জেলা পরিষদ নিজস্ব অর্থায়নে কর্মহীনদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 33
ছবির ক্যাপশন : ad728

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া নোহালী এলাকায় কর্মহীন ও দুস্থ ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রংপুর জেলা পরিষদ।

সোমবার জেলা পরিষদের নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন-অর-রশীদ, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. জেসমিন আক্তার, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোক্তাল হোসেন, উপসহকারী প্রকৌশলী রেদওয়ান হোসেন, রংপুর-১ আসনে বিএনপির সাবেক প্রার্থী মোকাররম হোসেন সুজন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা পরিষদের এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বর্তমান সময়ে এমন সহায়তা তাদের পরিবারের জন্য অনেকটা স্বস্তি বয়ে এনেছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের দায়িত্বের অংশ। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, কর্মহীন, অসহায় ও নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় গঙ্গাচড়ার ৩০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

...