• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুর ও নীলফামারীতে র‍্যাবের পৃথক অভিযান: ইয়াবা-এস্কাফসহ গ্রেফতার ৩


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 107
ছবির ক্যাপশন : ad728

রংপুর ও নীলফামারীতে পৃথক অভিযান চালিয়ে ২৫৮ পিস ইয়াবা ও ১৮ বোতল এস্কাফ জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) সকালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের ইসলামপুর এলাকায় প্রাণ ডেইরি হাবের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রংপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৫৮ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতাররা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার ধনু মেম্বার এলাকার বজলুর রহমানের ছেলে সোহেল (৪৩) এবং রংপুর সদরের কুরশা বলরামপুর এলাকার মোকছেদুর রহমানের ছেলে মো. ফুয়াদ হোসেন (৩৯)।

এদিকে একই দিন বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উত্তর ভেরভেরী এলাকায় আরেকটি অভিযান চালায় র‍্যাব-১৩ এর সিপিসি-২ ক্যাম্প। অভিযানে একটি লিচু বাগান থেকে ১৮ বোতল এস্কাফ উদ্ধার করা হয় এবং বেলাল হোসেন (৪১) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি কিশোরগঞ্জ উপজেলার ধাইজান পুটিমারী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

...