• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

আহত-নিহত পরিবহনের জন্য তারাগঞ্জে ইউএনওর ভ্যান প্রদান


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 76
ছবির ক্যাপশন : ad728

আশরাফুল ইসলাম তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে মহাসড়ক ও স্থানীয় সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছানো এবং নিহতদের মরদেহ বহনের সুবিধার্থে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি ভ্যান বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের 'অপ্রত্যাশিত খাত' থেকে ২৫ হাজার টাকা মূল্যে ক্রয়কৃত ভ্যানটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেন। ঘনীরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা তোজাব উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার হাতে আনুষ্ঠানিকভাবে ভ্যানটি তুলে দেন। এ সময় তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মহাসড়ক ও উপজেলার অভ্যন্তরীণ সড়কে দুর্ঘটনা ঘটলে আহতদের জরুরি চিকিৎসা ও মরদেহ বহনে প্রায়ই যানবাহন সংকট দেখা দেয়। এই মানবিক সংকট দূর করতে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভ্যানটি প্রদান করা হয়েছে। ভ্যান হস্তান্তরের সময় ইউএনও মোনাববর হোসেন বলেন, "দুর্ঘটনার পর দ্রুত পরিবহন নিশ্চিত করা গেলে অনেক সময় অমূল্য প্রাণ বাঁচানো সম্ভব হয়। রাজস্ব তহবিলের অপ্রত্যাশিত খাত থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে, যা জরুরি মুহূর্তে সাধারণ মানুষের উপকারে আসবে।"

...