• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

নীলফামারীতে পারিবারিক কলহে হত্যা: ২৪ ঘণ্টায় ৩ আসামি গ্রেফতার


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 111
ছবির ক্যাপশন : ad728

নীলফামারীর কিশোরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে হামলায় গুরুতর আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ৭ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের বাড়ির উঠানে অনধিকার প্রবেশ করেন। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।

এ ঘটনার প্রতিবাদ করলে বাদীকে মারধর করেন আসামিরা। বাদীর ডাকচিৎকার শুনে তার বাবা-মা ঘটনাস্থলে এগিয়ে এলে আসামিরা বাদীর মাকে চুল ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন এবং তার বাবাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে বাদীর বাবার মাথায় আঘাত করে গুরুতর ফাটা রক্তাক্ত জখম করেন এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। পরিবারের সদস্যদের ডাকচিৎকারে স্থানীয় আত্মীয়স্বজন ও আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা তাদের ভয়ভীতি ও হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বাদীর বাবাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগস্ট বিকেল ৩টা ৩৯ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ১৬ আগস্ট নীলফামারীর কিশোরগঞ্জ থানায় আটজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর-১৩।

মামলার পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

...