• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুরে ৩৪ জনকে সহায়ক উপকরণ, ৩ হাজার চারা বিতরণ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 63
ছবির ক্যাপশন : ad728

স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুর সিটি কর্পোরেশন এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন ৩৪ শিশু ও ব্যক্তির মাঝে হুইল চেয়ার, কর্নার চেয়ার, স্ট্যান্ড চেয়ার, জেনুভালগাস, ওয়াকার ও ট্রাইসাইকেলসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে সিটি কর্পোরেশন এলাকার এক হাজার পরিবারের মাঝে তিন হাজার গাছের চারা বিতরণ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) রংপুর সিটি কর্পোরেশনের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজ উন নবী চৌধুরী ডন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, স্বাস্থ্য কর্মকর্তা পলাশ কুমার রায় এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন অফিসের স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা পল্লব কান্তি রায়।
আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের দৈনন্দিন চলাফেরা সহজতর করার লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি নগর এলাকায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে এক হাজার পরিবারের মধ্যে তিন হাজার গাছের চারা বিতরণ করা হয়।
প্রত্যেক পরিবারকে আম, লেবু ও নিম—এই তিন ধরনের গাছের একটি করে চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি নগরবাসীকে বেশি করে গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম।

...