• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পর্যটকদের উপচে পড়া ভিড়


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 109
ছবির ক্যাপশন : ad728

বর্ষা মৌসুমে থৈ থৈ জলরাশিতে ভরে উঠে রূপসী রূপ ধারণ করেছে ঐতিহ্যবাহী চলনবিল। সিরাজগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলা জুড়ে বিস্তৃত এই বিলে বিভিন্ন নদী-নালা ও খাল দিয়ে পানি প্রবেশ করায় এটি এখন বিনোদনপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নির্মল বাতাসের ছোঁয়া ও নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক ছুটে আসছেন এখানে।

প্রতিবছরের মতো এবারও সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া ও শাহজাদপুর অংশে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। দর্শনার্থীরা প্রতিদিন তাড়াশের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ৮ ও ৯ নম্বর সেতু সংলগ্ন এলাকা, কুন্দইল ডুবো সড়ক, উল্লাপাড়ার উধুনিয়া এবং শাহজাদপুরের রাউতারা এলাকায় ভিড় জমাচ্ছেন।

তাড়াশের কুন্দইল এলাকার স্থানীয় বাসিন্দা আবু জাফর জানান, বর্ষায় পানিতে টইটম্বুর চলনবিলে জেলেদের মাছ ধরার দৃশ্য ও ছোট-বড় নৌকার চলাচল পর্যটকদের প্রধান আকর্ষণ। পাশাপাশি তাড়াশের ঐতিহ্যবাহী ‘চলনবিল জাদুঘর’, জমিদার বাড়ি, সিংহড়ার ঘাসি দেওয়ানের মাজার এবং নওগাঁর শাহ শরিফ জিন্দানী (রহ.) মাজার শরিফ এলাকা পর্যটনে বাড়তি মাত্রা যোগ করেছে।

শাহজাদপুর থেকে উধুনিয়া এলাকায় বেড়াতে আসা মরিয়ম মিলি ও রাব্বি জানান, বিলের পানিতে ভাসমান কফি হাউসগুলো এবং চারপাশের পরিবেশ তাদের মুগ্ধ করেছে। বর্ষায় পরিবার কিংবা বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর জন্য এটি এক দারুণ জায়গা। পাবনা থেকে আসা জামাল উদ্দিন বলেন, প্রতি বছরই তিনি পরিবার নিয়ে এখানে আসেন, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য তাদের বারবার ফিরিয়ে আনে।

...