• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ডেমরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 108
ছবির ক্যাপশন : ad728

রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে দাদার সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মোহাম্মদ ফাহাদ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এক ঘটনা ঘটে।

নিহত ফাহাদের দাদা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, দুপুর ১২টার দিকে ফাহাদকে নিয়ে নদীতে গোসল করতে নেমেছিলাম। আমরা এক সঙ্গে নদীতে ছিলাম। কিছুক্ষণ পরে হঠাৎ নদীর স্রোতের টানে আমার হাত থেকে ছুটে পানিতে তলিয়ে যায় ফাহাদ। অনেক চেষ্টা করেও ওকে আর ধরে রাখতে পারিনি।

তিনি আরো জানান, স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজির পর ফাহাদকে নদী থেকে উদ্ধার করা হয়। বিকাল ৪ টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)ফারুক চিকিৎসকের বরাতে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

...