• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

যোগাযোগব্যবস্থা উন্নয়নের প্রধান পূর্বশর্ত—দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Aug 31, 2026 | সংবাদটি দেখেছেন : 116
ছবির ক্যাপশন : ad728

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যোগাযোগব্যবস্থা যত উন্নত ও সমন্বিত হবে, মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড তত বেশি গতিশীল হবে। এ কারণে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।

 

শনিবার (১৫ই আগস্ট) সকালে লালমনিরহাট জেলার পাটগ্রামের জোড়া ব্রীজ মোড় থেকে লক্ষ্ণনাথটারী সানিয়াজান নদীর ওপর ২৩ কোটি টাকা বরাদ্দে ১০৪.১ মিটার দৈর্ঘ্যের দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্‌বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও দৃষ্টিনন্দন রাস্তা-ঘাট এবং সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রকল্প শেষ করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, শুধু স্কুল-কলেজের অবকাঠামো নির্মাণ করলেই হবে না; শিক্ষার্থীরা যাতে মোবাইল ফোনের আসক্তিতে পড়ে পড়াশোনা থেকে দূরে সরে না যায়, সেদিকেও অভিভাবকদের নজর দিতে হবে। একই সঙ্গে পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

 

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়ে মন্ত্রী আরও বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকাসক্তি, ক্যাসিনো, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিক পরিবর্তন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সরকার ও জনগণকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

অনুষ্ঠানে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য  মো. হাসান রাজীব প্রধান, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

...