তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 41
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ৩১ আগস্ট (সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং তারাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক কাজী নূর আলম। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগী শিক্ষার্থীরা নজরুলগীতি, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতাসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জাতীয় কবির স্মৃতি ও চেতনা তুলে ধরে। আলোচনা সভায় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাম্যবাদী চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :