• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ভীমশহরে আলহাজ্ব এনামুল হক স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 64
ছবির ক্যাপশন : ad728

রংপুরের ভীমশহর ফুটবল একাডেমির আয়োজনে আলহাজ্ব এনামুল হক স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে খেলাধুলার বিকল্প নেই।

প্রধান অতিথি মো. সাইফুল ইসলাম বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার প্রসার প্রয়োজন। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং তাদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

তিনি টুর্নামেন্টের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে টুর্নামেন্টটি প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হবে বলে তারা আশাবাদী।

খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, সম্প্রীতির বন্ধন এবং সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম।

...