রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষ...
দুপুরে নগরীর দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়। র্যালিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দলীয় ও জাতীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগান দেন। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।