• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728
রংপুরে অটোর সিটের নিচে গোপন চেম্বার, ৯ কেজি গাঁজাস...

রংপুরে অটোর সিটের নিচে গোপন চেম্বার, ৯ কেজি গাঁজাস...

রংপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে অটোরিকশার সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে পাচারকালে ৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. রুপু কালাম (৩৫)। তিনি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানি এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত অপর আসামি মো. লেবু মিয়া ওরফে ভেদের পলাতক রয়েছেন। শনিবার পরিচালিত অভিযানে রংপুর সদর উপজেলার দক্ষিণ মমিনপুর বানিয়াপাড়া এলাকার ডালিয়া ব্রিজ সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অটোরিকশার সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন স্থানে রাখা ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি অটোরিকশা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

ad728
...