• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পীরগাছায় ৩ কেজি গাঁজাসহ দুই নারী আটক


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 285
ছবির ক্যাপশন : ad728

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ৩ কেজি শুকনা গাঁজাসহ দুই নারীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার জাওরানী এলাকার মোছাঃ হামিদা বেগম (৫৫) এবং কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়ক মন্ডল এলাকার মোছাঃ ছাবেরা ওরফে সাদিয়া (৫১)।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৪ আগস্ট) রাতে পীরগাছা থানার ৪ নম্বর অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী মৌজার তনুর মোড় এলাকায় সোনা মিয়ার পানের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৩ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক দুই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, মাদকের বিস্তার রোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

...