• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

অনলাইন জুয়ার লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার, উদ্ধার ১৭ সিমকার্ড


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 113
ছবির ক্যাপশন : ad728

রংপুরে অনলাইন জুয়ার টাকা লেনদেনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আরপিএমপির মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক নির্দেশনায় শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে কোতয়ালী থানার ১৩ নম্বর ওয়ার্ডের মাওলানা কেরামত আলী কলেজগামী পাকা সড়কে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।

অভিযানকালে মোবাইল ফোন ও Cashix অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন জুয়ার অর্থ লেনদেনের অভিযোগে মো. ইয়ামিন চৌধুরী ইমন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর জেলার বরাইপুর এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রংপুর মহানগরের পীরজাদাবাদ এলাকার মাওলানা কেরামত আলী কলেজ রোডে বসবাস করতেন।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় ইমনের কাছ থেকে একটি VIVO Y-18 অ্যান্ড্রয়েড ফোন, একটি iPhone 15 Pro Max, তার নামে নিবন্ধিত একটি সিমকার্ড এবং বিভিন্ন নম্বরের আরও ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া একটি সিম ‘রায়ান মেডিকেল স্টোর’ নামে বিকাশ মার্চেন্ট পেমেন্টে নিবন্ধিত ছিল বলেও জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও উদ্ধারকৃত আলামতের ভিত্তিতে অনলাইন জুয়ার অর্থ লেনদেনে তার সম্পৃক্ততার বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে এ কার্যক্রমের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি ও ব্যবহৃত আর্থিক মাধ্যম শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আরপিএমপি জানিয়েছে, অনলাইন জুয়া, অবৈধ আর্থিক লেনদেন এবং প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

...