• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে: ত্রাণমন্ত্রী


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 117
ছবির ক্যাপশন : ad728

রংপুর প্রতিনিধি:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ঢেলে সাজানো হবে। হাসপাতালের বিদ্যমান সংকট দূর করে রোগীদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

রোববার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ছয়তলা বিশিষ্ট আইসোলেশন ভবনের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যে সংকট ও চাহিদা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে। হাসপাতালের জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা উল্লেখ করে তিনি বলেন, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া জনবলের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম ছিল। এ কারণে সেবাদান কার্যক্রমে চাপ সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, জনবল সংকট কাটিয়ে রোগীদের আরও মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

...