• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

১৯ আগস্ট রংপুর সফরে আসছেন উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 137
ছবির ক্যাপশন : ad728

রংপুর, নিজস্ব প্রতিবেদক:
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ডা. জাহেদ উর রহমান আগামী ১৯ আগস্ট রংপুর জেলা সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টায় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর দুপুর ২টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় যোগ দেবেন। সভায় রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা তথ্য কর্মকর্তা এবং আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম, তথ্যসেবা সম্প্রসারণ এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সভা শেষে বিকেল সাড়ে ৩টায় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার উদ্দেশে রংপুর ত্যাগ করবেন।

...