• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

গাইবান্ধায় মেহেদী উৎসব অনুষ্ঠিত


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 113
ছবির ক্যাপশন : ad728

সংস্কৃতি ও ঐতিহ্যের সৌন্দর্যকে তুলে ধরা ও তরুণদের মাঝে সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে গাইবান্ধায় মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌর পার্ক প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধার উদ্যোগে ব্যতিক্রমধর্মী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বয়সী মানুষ, বিশেষ করে তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উৎসবে আগতদের হাতে নান্দনিক নকশায় মেহেদী পরিয়ে দেন স্বেচ্ছাসেবীরা।পাশাপাশি সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের হাতে বিনামূল্যে মেহেদী পরিয়ে দেওয়া হয়, যা তাদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে দেয়।

আয়োজকরা জানান, আমাদের সমাজে ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন উপাদান দিন দিন হারিয়ে যেতে বসেছে। তাই তরুণ প্রজন্মের মাঝে এসব ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরতে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করতে এই মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে গাইবান্ধায় ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করে যাবে সৃজনশীল গাইবান্ধা।

...