• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টে আবারও রংপুরের শিরোপা জয়


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 91
ছবির ক্যাপশন : ad728

সদ্য সমাপ্ত ‌‘নতুন কুঁড়ি’ স্পোর্টসের প্রথম আসরে বাজিমাতের পর এবার জেএফএ ফুটবল টুর্নামেন্টেও নিজেদের সেরাটা উপহার দিল রংপুরের পালিচড়ার মেয়েরা। জেএফএ অনূর্ধ্ব-১৪ ফুটবল অ্যাসোসিয়েশনের ফাইনালে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় গোলশূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় শিরোপার লড়াই। সেখানেই রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করে রংপুর।

সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল সমানে সমান। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও গোলের দেখা পায়নি কোনো দল। নির্ধারিত সময় শেষে ০-০ সমতায় ম্যাচ শেষ হলে টাইব্রেকারে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন।

টাইব্রেকারে রংপুরের তিনটি শট জালে জড়ালেও টাঙ্গাইলের কোনো শট গোল হয়নি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে রংপুরের কিশোরীরা।

রংপুরের গোলপোস্টের নিচে দুর্দান্ত পারফরম্যান্স করেন সুমাইয়া। গুরুত্বপূর্ণ মুহূর্তে একাধিকবার দলকে রক্ষা করার পাশাপাশি টাইব্রেকারেও অসাধারণ দক্ষতা দেখান তিনি। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ ও সেরা গোলরক্ষক দুটি পুরস্কারই ওঠে তার হাতে।

টুর্নামেন্টে ছয় গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন রংপুরের অনন্যা। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের মিম। আর Best Valuable Player নির্বাচিত হন রাঙ্গামাটির ৭ নম্বর জার্সিধারী থুইকারিমা মারমা।

ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহাফুজা আক্তার কিরন ও টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।

...