• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পীরগঞ্জে ২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 68
ছবির ক্যাপশন : ad728

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. তাহা মিয়া (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরাম শাহাপুর গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেল মিঠাপুকুরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিরাম শাহাপুর গ্রামে তাহা মিয়ার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষের দক্ষিণ-পূর্ব কোণে মেঝেতে রাখা একটি স্টিলের বাক্সের ভেতর সাদা প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ডিজিটাল নিক্তির মাধ্যমে গাঁজার ওজন করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা।

গ্রেপ্তার তাহা মিয়া উপজেলার ১০ নম্বর শানেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হরিরাম শাহাপুর গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মতিয়ার রহমান বাদী হয়ে তাহা মিয়ার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

...