ফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্ব...
পরে সকাল ১০টায় তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির ব্যানারে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ করে শহীদ আসাদ স্মৃতি স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অধ্যাপক আনু মোহাম্মদসহ ফুলবাড়ীর নেতৃবৃন্দ। এসময় ফুলবাড়ী ব্যবসায়ী সমিতি, দোকান কর্মচারী ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে সম্মিলিত নাগরিক সমাজের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুস্পার্পক অর্পন করেন।