• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট মা-মেয়ে, দাওয়াতে যাওয়া হলো না


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 58
ছবির ক্যাপশন : ad728

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারিয়েছেন মা ও ৯ বছরের মেয়ে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ঘোড়াঘাট ফিলিং স্টেশনের পাশে মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলহার নাছিরাবাদ এলাকার সেলিম সরকারের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুছাইফা আক্তার (৯)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সেলিম সরকার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গোবিন্দগঞ্জের চিত্তিপাড়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। ঘোড়াঘাট পৌরশহরের ইসলামপুর বাজার এলাকায় পৌঁছানোর আগেই পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন সম্পা ও নুছাইফা। এ সময় পেছনে থাকা ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

...