• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন, তারাগঞ্জে ২০ হাজার টাকা জরিমানা


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 91
ছবির ক্যাপশন : ad728

রংপুরের তারাগঞ্জ উপজেলায় লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে আইসক্রিম উৎপাদন ও বিক্রয়ের দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং উপজেলা প্রশাসন (ভূমি), তারাগঞ্জের যৌথ উদ্যোগে উপজেলার থানাপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, থানাপাড়া এলাকার প্রমী আইসক্রিম ফ্যাক্টরি প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বিক্রয় করে আসছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪(১)/৪৭ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানটি পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী তাদমিরা শারমিন এবং ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

...