তারাগঞ্জে অবৈধ ইউরিয়া সার পরিবহন: জরিমানা ও সার জব্দ
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 150
প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
সার ব্যবস্থাপনা আইন বহির্ভূতভাবে ইউরিয়া সার পরিবহন করার অপরাধে রংপুরের তারাগঞ্জে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং ১০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার সয়ার ইউনিয়নের বুড়ীরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। অভিযানে অসাধু উপায়ে সার পরিবহনের দায়ে কিসামত মেনানগর এলাকার নুর আলমকে (৪৮) ১০ হাজার টাকা জরিমানা এবং ১০ বস্তা সার জব্দ করেন। এ সময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাজিমুল ইসলাম মীম প্রসিকিউশন দাখিল করেন এবং তারাগঞ্জ থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
আপনার মতামত লিখুন :