• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুরে হাইকোর্টের নির্দেশনায় যৌন হয়রানি প্রতিরোধে সভা


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 90
ছবির ক্যাপশন : ad728

রঞ্জিত দাস
আন্ত প্রজন্ম ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক  নারী আন্দোলন শক্তিশালী  করি স্লোগান কে ধারণ করে ২৪,৮,২০২৬ সোমবার রংপুর জেলা প্রশাসক  হলরুমে অনুষ্ঠিত কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন  হয়রানি নিরসন ও প্রতিরোধে মহামান্য হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে করণীয় বিষয়ক এডভোকেসি সভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের নবাগত জেলা প্রশাসক ইসরাত জাহান,অনুষ্ঠান সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রুমানা জামান, অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা বেগম তন্ময়,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সিড  সারথী রানী সাহা, প্রকল্প সমন্বয়কারী মেহহনাজ রহমান,সমন্বয়কারী ব্রাস্ট  অ্যাডভোকেট মোনালিসা, বাংলাদেশ মহিলা পরিষদ যুগ্ন সম্পাদক সীমা মোসলেম, জুয়েনা ফেরদৌস, ও বিভিন্ন মাদ্রাসা এবং স্কুলের শিক্ষক বৃন্দ। 

উল্লেখ্য ২০০৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে একটি ঐতিহাসিক ১১ দফা নীতিমালা বা নির্দেশনা জারি করে, এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে নারী প্রধান পাঁচ সদস্যের একটি অভিযোগ কমিটি গঠন এবং সচেতনতা বৃদ্ধির বাধ্যবাধকতা রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ (রিট পিটেশন  নাম্বার ৫৯১৬২০০৮) সুনির্দিষ্ট আইন না থাকা পর্যন্ত এই নির্দেশনা দেশে আইন হিসেবে গণ্য হবে। 

সংখ্যাগরিষ্ঠ সদস্য নারী হতে হবে বাইরে থেকে দুইজন অভিজ্ঞ সদস্য রাখার সুপারিশ রয়েছে। সরকারি ও বেসরকারি অফিস কারখানা এবং শিক্ষা  প্রতিষ্ঠানে কমিটি সক্রিয় রাখতে হবে। প্রতিষ্ঠানগুলোতে দৃশ্যমান স্থানে নীতিমালা প্রকাশ করা, সাংবিধানিক ও আইনের বিধান প্রচার করা নারীদের জন্য অনুকূল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে সমতা ও নারীর মর্যাদা রক্ষা করে সচেতনতা বৃদ্ধি ও হাইকোর্টের নির্দেশনার গঠন কঠোর বাস্তবায়ন করা।

...