• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পীরগঞ্জে সরকারি উন্নয়ন কাজে বাধার অভিযোগ,ইউএনওর হস্তক্ষেপ কামনা ঠিকাদার ও স্থানীয়দের


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 69
ছবির ক্যাপশন : ad728

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জ পৌর এলাকায় সরকারি উন্নয়নমূলক সড়ক নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন প্রকল্পের ঠিকাদার।

অভিযোগ সূত্রে জানা যায়, পীরগঞ্জ, তারাগঞ্জ ও বদরগঞ্জ পৌরসভা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে একাধিক আরসিসি সড়ক নির্মাণকাজ চলমান রয়েছে। এসব কাজের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডে প্রয়াত রাজা কাউন্সিলরের বাড়ি থেকে হজরত শাহ ইসমাইল গাজীর মাজার পর্যন্ত ৭৭৫ মিটার দীর্ঘ সড়ক নির্মাণ প্রকল্পও রয়েছে।

প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এম/এস ইবতিদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাদেকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, গত ১৮ আগস্ট সকালে সড়কের দুই পাশে সীমানা নির্ধারণ করে নির্মাণকাজের প্রস্তুতি নেওয়ার সময় কয়েকজন ব্যক্তি বাধা দেন। একপর্যায়ে তারা রাস্তার মাঝখানে খুঁটি স্থাপন করে কাজ বন্ধ করার চেষ্টা করেন এবং শ্রমিকদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

ঠিকাদারের দাবি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পৌরসভার প্রকৌশলীদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্তরা তাদের অবস্থান থেকে সরে আসেননি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লিখিত অভিযোগে তিনি বলেন, সরকারি অর্থায়নে পরিচালিত গুরুত্বপূর্ণ এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা অব্যাহত থাকলে জনসাধারণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবে। তাই দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে প্রতিবন্ধকতা দূর করে সড়ক নির্মাণকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে সড়কটির নির্মাণকাজ দ্রুত শেষ হওয়া প্রয়োজন। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে সমস্যার দ্রুত সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী।

...