• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আজ স্তব্ধ রংপুর কর্মসূচি পালিত হবে


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 106
ছবির ক্যাপশন : ad728

জ্বনস্বার্থবিরোধী,ডিজিটাল ডাকাত,জনগণের পকেট কাটার যন্ত্র প্রিপেইড মিটার বাতিলের দাবিতে আজ সকাল ১১:৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত রংপুর জাহাজ কোম্পানি মোড় হতে শাপলা চত্তর পর্যন্ত স্তব্ধ রংপুর কর্মসূচি পালিত হবে। বিদ্যুুৎ গ্রাহক ফোরাম,রংপুর জেলার আহ্বায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন এবং সদস্যসচিব আহসানুল আরেফিন তিতু এক যুক্ত বিবৃতিতে এই এলাকার সকল ব্যবসায়ী, দোকানদার, কর্মচারী,রিক্সা,অটো,মটর সাইকেল চালকসহ সর্বস্তরের বিদ্যুৎ গ্রাহককে উক্ত সময়ে কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে রাস্তায় দাঁড়ানোর অনুরোধ জানান।নেতৃবৃন্দ বলেন জনগণের অংশগ্রহণই এই আন্দোলনকে সফল করতে পারে।রংপুরের মানুষ এই আন্দোলনকে সফল করে জনসাবার্থবিরোধী প্রিপেইড মিটার প্রকল্প বাতিল করবে এই আশাবাদও ব্যক্ত করেন নেতৃবৃন্দ।এছাড়া আগামীকালের স্তব্ধ রংপুর কর্মসূচি প্রচার করে জনগণের পাশে থাকার  জন্য সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়

...