গাড়ির কাগজপত্র নবায়নে বাড়ল সময়, শেষ সুযোগ ২৯ অক্টো...
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের একই তারিখের সম্মতির পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের মোটরযানের কাগজপত্র হালনাগাদে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মালিক ও চালকরা কোনো ধরনের জরিমানা ছাড়াই মূল কর ও ফি জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের সুযোগ পাবেন।