যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় কারা...
সূত্র জানায়, ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি সরাসরি তদারকি করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিগত দিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, কারাবরণ, জুলাই বিপ্লবে সক্রিয়তা, শিক্ষাগত যোগ্যতা এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতাকে এবার শীর্ষ পদে বিবেচনার অন্যতম মানদণ্ড হিসেবে দেখা হচ্ছে।
সাবেক নেতাদের প্রভাব কিংবা কোনো ‘সিন্ডিকেটের’ নিয়ন্ত্রণ এড়িয়ে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে ব্যক্তিগতভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও দলীয় সূত্রের দাবি।