• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 89
ছবির ক্যাপশন : ad728

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের’ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার পঞ্চগড় জেলা বিএনপি কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জিপি এম এ বারিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনটির ৪৬ বছরের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা করা হয়।

সভা শুরুর আগে ধর্মগ্রন্থ পাঠ এবং শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পরবর্তীতে একটি বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিনটির কর্মসূচি শেষ হয়।

...