• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ওব্যাট হেল্পার্সের সৌজন্য সাক্ষাৎ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 57
ছবির ক্যাপশন : ad728

সোমবার সকালে রংপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ইসরাত জাহান এঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএস ভিত্তিক সংস্থা ওব্যাট হেল্পার্স রংপুর এর কর্মকর্তাবৃন্দ। ওবাট হেল্পার্স রংপুর এর প্রজেক্ট অফিসার শাহিনুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসকের সাথে  সৌজন্য সাক্ষাৎকালে সাথে ওব্যাট হেল্পার্স  এর আইটি ইনচার্জ আরশাদুল, থিঙ্ক থ্যাঙ্ক এর কো-অর্ডিনের মাহামুদ ইসলাম আকাশ সহ থিঙ্ক ট্যাঙ্ক যুব সংগঠন এর সদস্যবৃন্দ।
 
সৌজন্য সাক্ষাৎকার শেষে রংপুর জেলার নতুন জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ওব্যাট হেল্পার্স ও থিঙ্ক ট্যাঙ্ক যুব সংগঠন, রংপুর। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁর দায়িত্বকালীন সময়ে রংপুর জেলার সার্বিক উন্নয়ন, যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নবনিযুক্ত জেলা প্রশাসক  ইসরাত জাহান সংগঠনের প্রতিনিধিদের শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং সামাজিক উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রমে যুবসমাজের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক যুব সংগঠন, রংপুর নবনিযুক্ত জেলা প্রশাসকের সফলতা  কামনা করছে।

...