• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

শিক্ষক হত্যাঃ রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন ও সমাবেশ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 112
ছবির ক্যাপশন : ad728

শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সকলকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রংপুর মহানগর নাগরিক কমিটির মানববন্ধন ও সমাবেশ শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ২৪ আগস্ট সোমবার বিকেল ৪ টায় রংপুর মহানগর নাগরিক কমিটির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিটির সদস্য অধ্যাপক আব্দুস সোবহান, বিজয় প্রসাদ তপু, আমিন উদ্দিন বিএসসি, এবিএম মসিউর রহমান, বীথি দাস নন্দিনী, সবুজ রায়, শিক্ষক আহমেদ মওদুদ, আশিকুল ইসলাম, জিয়েনা মিতুল,বীথি শাস্ত্রী প্রমুখ। নেতৃবৃন্দ, চাঞ্চল্যকর হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত, জড়িত সকল আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

...