• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

রংপুর মেডিকেলে রেড ক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী বিতরণ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 58
ছবির ক্যাপশন : ad728

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের সুরক্ষা এবং সংক্রমণ প্রতিরোধে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রংপুর ইউনিটের উদ্যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় হাম (Measles) রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সূত্রে জানা যায়, হাম রোগে আক্রান্ত জনগোষ্ঠীর জন্য বহুমাত্রিক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সুরক্ষা নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।

সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রেজওয়ানা ইসলাম লুনা, সদস্য মোতাহারুল ইসলাম নিক্সন পাইকারসহ রেড ক্রিসেন্টের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা।

এ সময় বক্তারা বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। রোগটির বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, টিকাদান কর্মসূচি জোরদার এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আক্রান্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রেড ক্রিসেন্ট নেতৃবৃন্দ জানান, দুর্যোগ, মহামারি ও জনস্বাস্থ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। হাম রোগের প্রাদুর্ভাব মোকাবেলায়ও প্রয়োজনীয় সহায়তা ও সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে।

...