• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

গাইবান্ধা জেলা প্রশাসককে প্রত্যাহার


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 71
ছবির ক্যাপশন : ad728

গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী পদায়নের জন্য তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লাকে গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের পদ থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার পরবর্তী কর্মস্থল বা পদায়ন সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো তথ্য দেওয়া হয়নি। পরবর্তী সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশের মাধ্যমে তাঁর নতুন দায়িত্বের বিষয়টি জানানো হবে।

...