• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

নিরাপত্তায় কোনো আপস নয়, মাছুয়াপাড়ার ঘটনায় সচেতনতার আহ্বান জহির আলম নয়নের


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 171
ছবির ক্যাপশন : ad728

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুরের যুবদল নেতা জহির আলম নয়ন। মর্মান্তিক এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি এলাকার মানুষের নিরাপত্তা ও সচেতনতার বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার ঘটনাস্থল পরিদর্শনকালে জহির আলম নয়ন নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, একটি পরিবারের চারজনের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগের বিষয়। এ ধরনের ঘটনায় প্রকৃত কারণ উদঘাটনে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত জরুরি।

তিনি বলেন, “নিরাপত্তায় কোনো আপস নয়। আজকের সচেতনতা, আগামীর নিরাপত্তা।” মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, প্রতিবেশী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

জহির আলম নয়ন আরও বলেন, কোনো ঘটনার পর শুধু উদ্বেগ প্রকাশ করলেই হবে না, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সন্দেহজনক কোনো পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাছুয়াপাড়ার ঘটনার প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

মাছুয়াপাড়ার এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এ অবস্থায় নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

...