রংপুর প্রতিনিধি:
পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানির স্বাদ এবার আরও সহজলভ্য করতে রংপুরে যাত্রা শুরু করেছে ‘ঢাকা বিরিয়ানি হাউস’-এর তৃতীয় শাখা। নগরীর পুলিশ লাইন টাউন হল সংলগ্ন এলাকায় নতুন এ শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন রংপুর জেলা পুলিশ সুপার মোজ্জাম্মেল হক। এ সময় রংপুরের ব্যবসায়ী নেতৃবৃন্দ, রেস্তোরাঁ ব্যবসায়ী, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রংপুরে খাবারপ্রেমীদের কাছে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা বিবেচনা করেই ‘ঢাকা বিরিয়ানি হাউস’ তাদের সেবার পরিধি সম্প্রসারণ করছে। নতুন শাখা চালুর ফলে নগরীর আরও বেশি মানুষ সহজেই মানসম্মত ও সুস্বাদু খাবার উপভোগ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে তারা গ্রাহকদের আস্থা ও ভালোবাসা নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের মূল লক্ষ্য হচ্ছে স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্পন্ন খাবার পরিবেশন করা। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানির স্বাদ ও গুণগত মান বজায় রাখতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন।
তারা আরও জানান, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, মিলাদ মাহফিল, করপোরেট অনুষ্ঠান, সামাজিক ও পারিবারিক আয়োজনসহ যেকোনো অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার গ্রহণ করা হয়। গ্রাহকদের সুবিধার্থে প্রতিষ্ঠানটি হোম ডেলিভারি ও বিশেষ অর্ডার সেবাও প্রদান করছে।
বর্তমানে ‘ঢাকা বিরিয়ানি হাউস’-এর রংপুরে তিনটি শাখা রয়েছে। প্রথম শাখা সিভিল স্টেশন রোডে টাউন হলের বিপরীতে, দ্বিতীয় শাখা শাপলা চত্বরে এবং নব উদ্বোধন হওয়া তৃতীয় শাখা পুলিশ লাইন টাউন হলের পাশে অবস্থিত।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন এবং রংপুরের খাদ্য ব্যবসায় নতুন মাত্রা যোগ করায় উদ্যোক্তাদের প্রশংসা করেন।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, যেকোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার বা বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ০১৭২৩-০৭২৩১৭ নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আপনার মতামত লিখুন :