• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

পল্লবী থেকে নিখোঁজ শিশু ২৪ ঘণ্টার মধ্যেই রংপুরে উদ্ধার, র‌্যাবের তৎপরতায় স্বস্তি পরিবারে


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 | সংবাদটি দেখেছেন : 33
ছবির ক্যাপশন : ad728

রংপুর প্রতিনিধি:
ঢাকার পল্লবী এলাকা থেকে নিখোঁজ হওয়া এক শিশুকে ২৪ ঘণ্টার মধ্যেই রংপুর মহানগরী থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধার হওয়া শিশুর নাম আরমান আহম্মদ বাঁধন (১৪)। সে ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা হেদায়েতুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মহানগরীর মিরপুরের পল্লবী ১২ নম্বর সেকশনের বাসার নিচে খেলাধুলা করছিল আরমান। এরপর সে আর বাসায় ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরদিন ৩১ আগস্ট শিশুটির বাবা পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৪, মিরপুর এবং র‌্যাব-১৩, রংপুরের যৌথ আভিযানিক দল গোয়েন্দা তৎপরতা শুরু করে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কাছারি বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে কাছারি বাজারের মৌবন বেকারির সামনে থেকে নিখোঁজ শিশু আরমান আহম্মদ বাঁধনকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে শিশুটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ছিল বলে জানিয়েছে র‌্যাব।

পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ অপহরণ, নিখোঁজ এবং অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

...