রংপুর প্রতিনিধি: রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনার জন্য ছয় সদস্যের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় সমবায় কার্যালয়, রংপুরের এক অফিস আদেশে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ব্যবস্থাপনায় শূন্যতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় ব্যাংকের কার্যক্রম সচল রাখা এবং নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠনের আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে ছয় সদস্যের এ কমিটি গঠনের কথা বলা হয়েছে। কমিটিতে একজনকে সভাপতি এবং অপর পাঁচজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে জনাব মোছাঃ রেজোয়ানা ইসলাম কে। এছাড়া জেলা সমবায় কার্যালয়, প্রশাসক জেলা পরিষদের প্রতিনিধি , উপজেলা সমবায় কর্মকর্তা, রংপুর সদর এবং আরও তিনজন সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠনের উদ্যোগ নিতে হবে।
বিভাগীয় সমবায় কার্যালয়, রংপুরের সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরে জারি করা এ অফিস আদেশের তারিখ ২৩ আগস্ট ২০২৬।
আপনার মতামত লিখুন :