• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

বেড়িবাঁধের দাবিতে পাউবোর সামনে মানববন্ধন


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 71
ছবির ক্যাপশন : ad728


কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেখলী এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ ও ‘অ্যাক্টিভিস্টা কুড়িগ্রাম’।

মানববন্ধনে বক্তারা জানান, ধরলা নদীর আগ্রাসী ভাঙনে মেখলীসহ আশপাশের এলাকায় শত শত বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা পরিবারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেন।

মানববন্ধনে ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের আহ্বায়ক এম রশিদ আলী, অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি আরজু খাতুন, 'ডোনেট ফর ভুরুঙ্গামারী'র সদস্য চামেলী খাতুন এবং বড়ভিটা ইউনিয়নের ইউপি সদস্য ইলিয়াস আলীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

...