• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

ভ্রাতৃত্বের বন্ধন জোরদারে প্রস্তুত ইরান


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 69
ছবির ক্যাপশন : ad728

**নিজস্ব প্রতিবেদক**

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে বাংলাদেশ-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর ও সম্প্রসারণে তার দেশ প্রস্তুত বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় ইরানের প্রেসিডেন্ট এ শুভেচ্ছা জানান।

বার্তায় মাসুদ পেজেশকিয়ান বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব বাংলাদেশের জনগণের জন্য স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতির নতুন অধ্যায়ের সূচনা করবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে নতুন রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ইরানি প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, বাংলাদেশের আইনপ্রণেতা ও সংসদীয় প্রতিনিধিরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব, দূরদর্শিতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও সুসংহত করার ক্ষেত্রে তার অবদানের প্রতি যে আস্থা প্রকাশ করেছেন, তা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরা হয়। মাসুদ পেজেশকিয়ান বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে ইরান সরকার ও জনগণ দৃঢ়প্রতিজ্ঞ।

তিনি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলাদেশ-ইরান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

বার্তার শেষাংশে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, সুখ, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে শুভকামনা জানান তিনি।

...