• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 89
ছবির ক্যাপশন : ad728

রংপুর প্রতিনিধি: শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে রংপুরে মাদকবিরোধী আলোচনা সভা, থিম সং ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রংপুরের আয়োজনে চক ইসবপুর ডিগ্রি কলেজ, রংপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে মারকাযুল ফিকরি ওয়াদ দাওয়াহ আল ইসলামিয়া মাদ্রাসা, রংপুরেও শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মাদকদ্রব্যের বিভিন্ন ক্ষতিকর দিক, মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং ব্যক্তি, পরিবার ও সমাজের ওপর এর নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় মাদকবিরোধী থিম সং পরিবেশন এবং মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তাদের ভূমিকা সম্পর্কে ধারণা দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

...