• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন উত্তোলন


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 76
ছবির ক্যাপশন : ad728

কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন উত্তোলনের ঘটনায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলী বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সেইসঙ্গে ওই কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. জয়নুল আবেদীনের অবৈধভাবে চাকরির মেয়াদ বাড়ানোর বিষয়টিও আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন তারা।

বুধবার (১৯ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ ও উপপরিচালক ( কলেজ) কামরুজ্জামান পাইকাড় সরেজমিন কলেজ পরিদর্শন করেন এবং অভিযোগের বিষয়ে তদন্ত করেন। প্রাথমিক তদন্তে প্রভাষক মোহাম্মদ আলী বাবু ও অধ্যক্ষের অনিয়মের সত্যতা খুঁজে পেয়েছেন তারা।

এ বিষয়ে কামরুজ্জামান পাইকাড় জাগো নিউজকে বলেন, ‘মোহাম্মদ আলী বাবু দীর্ঘদিন কলেজে অনুপস্থিত ছিলেন। এমনকি উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে তার শিক্ষা ছুটির আবেদন ও অনুমোদন যথাযথ প্রক্রিয়ায় হয়নি। তবুও তাকে শিক্ষা ছুটির নামে বেতন দেওয়া হয়েছে।’

শুধু তাই নয়, গত বছরের ৩০ নভেম্বর ওই কলেজের অধ্যক্ষ আবুল কালাম মো. জয়নুল আবেদীনের চাকরির মেয়াদ শেষ হয়। কিন্তু তিনি ছয় মাস পর ২০২৬ সালের ৬ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক চিঠিতে এক বছরের জন্য মেয়াদ বাড়ার বিষয়টি নিশ্চিত করেন। কিন্তু চাকরির মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী এই ছয় মাস তিনি কীভাবে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, তা স্পষ্ট নয়। তাই তার কাছে লিখিতভাবে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

কামরুজ্জামান পাইকাড় বলেন, প্রাথমিকভাবে প্রভাষক মোহাম্মদ আলী বাবু ও অধ্যক্ষ আবুল কালাম মো. জয়নুল আবেদীনের অনিয়মের সত্যতা মিলেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. গোলাম মাজেদ বলেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। কেউ অনিয়ম ও দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা যায়, হজে লোক পাঠানো ও চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেন মোহাম্মদ আলী বাবু। এসব ঘটনায় ভুক্তভোগীরা তার বিরুদ্ধে মামলাও করেন।

...