• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

গণপতি পরিবারের চার মরদেহের রেশ কাটতে না কাটতেই হারাগাছে গলাকাটা মরদেহ উদ্ধার


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 84
ছবির ক্যাপশন : ad728

রংপুর প্রতিনিধি:

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় যখন নগরজুড়ে চাঞ্চল্য বিরাজ করছে, ঠিক তখনই হারাগাছ এলাকায় সিদ্দিক নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে।

রোববার [২৩ আগস্ট] হারাগাছ থানা এলাকায় এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে নিহতের পরিচয় ও হত্যাকাণ্ডের বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই দিনে রংপুরে এক পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের পর নতুন করে গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এর আগে শনিবার রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী পার্থী ও ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করছে এবং বিষয়টি তদন্ত করছে।

হারাগাছের ঘটনাটি সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কী জানিয়েছে, নিহত সিদ্দিকের পরিচয়, হত্যার কারণ এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানতে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।

...