• ঢাকা
  • | বঙ্গাব্দ
ad728

একটি ভালভ নষ্ট, হার্টে দুটি ছিদ্র, বাঁচতে চায় ছোট্ট নাহিদ


FavIcon
Rangpur24
নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 | সংবাদটি দেখেছেন : 95
ছবির ক্যাপশন : ad728

রাকিব,নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামের দুই বছর পাঁচ মাস বয়সী শিশু নাহিদ গুরুতর হৃদরোগে আক্রান্ত। তার হার্টের একটি ভালভ নষ্ট হয়ে গেছে এবং হার্টে দুটি ছিদ্র রয়েছে। উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা প্রয়োজন।

পরিবার সূত্রে জানা গেছে, জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে ছোট্ট নাহিদ। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, হৃদয়বান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন নাহিদের পরিবার।

নাহিদের পরিবার জানায়, “আমাদের ছোট্ট সন্তানকে সুস্থ করে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। যার যতটুকু সামর্থ্য, দয়া করে পাশে দাঁড়ালে নাহিদকে চিকিৎসা করানো সম্ভব হবে।”

নাহিদের জন্য সহযোগিতার আবেদন

শিশুর নাম: নাহিদ
বয়স: ২ বছর ৫ মাস
ঠিকানা: হঠাৎপাড়া, মাগুরা ইউনিয়ন, কিশোরগঞ্জ, নীলফামারী
যোগাযোগ: ০১৭৮০৮০৫৮৫৯

একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে তার পরিবারের জন্য বড় আশার আলো। নাহিদের চিকিৎসায় সহায়তার জন্য সবার প্রতি মানবিক আবেদন জানিয়েছেন তার পরিবার।

...